Dhaka ০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 140

রংপুরে পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পৃথক পৃথক স্থানে এই ৩টি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেস এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৩ যাত্রী নিহত হন। আরো ৪ জন গুরুতর আহত হন।

তিনি আরো জানান, আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে জেলার পীরগঞ্জে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কায় ১ জন নিহত হন। আহত হন আরো ২১ জন। পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ দুঘটনাটি ঘটে।

অপরদিকে শহরের নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম বলেন, ‘ঘন কুয়াশার কারণে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে। চালকদের সতর্ক করা হলেও চালকরা বেপরোয়া গাড়ি চালনোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৫

প্রকাশের সময় : ০২:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫