Dhaka ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

ইজতেমায় ৭২ দেশের মুসল্লির আগমন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 130

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে অংশ নিয়েছেন বিশ্বের ৭২ টি দেশের মুসল্লি। ৭২টি দেশ থেকে এখন পর্যন্ত দুই হাজার ১৫০ জন মুসল্লি ইজতেমায় উপস্থিত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুয়ারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে তারা ইজতেমার বিদেশি নিবাসে অবস্থান করেন। মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, বৃহস্পতিবার বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে এ বারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে দেশের ৪২ জেলার মুসলিম সাথীরা।

শুক্রবার দুপুরে এখানে দেশের বৃহত্তর জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সেই প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইজতেমায় ৭২ দেশের মুসল্লির আগমন

প্রকাশের সময় : ১২:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫