Dhaka ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

‘আইপিএল’ বাজিতে ছেলের ২৭ লাখ টাকা ঋণ, মায়ের আত্মহত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 155

ফরিদপুরের ভাঙ্গায় আইপিএল খেলা দেখে বাজি ধরে ২৭ লাখ টাকা ঋণগ্রস্ত হন অনিল পাল। পাওনাদার দেনা পরিশোধে চাপ দিতে বাড়িতে এলে তা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন তার মা দিপালী রানী পাল (৫৫)।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিপালী রানী। তিনি ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ পালপাড়া গ্রামে নিরঞ্জন পালের স্ত্রী ও অনিল পালের মা।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, দিপালী রানী পাল দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। এর মধ্যেই ভাঙ্গা বাজারের স্বর্ণ ব্যবসায়ী তার ছেলে অনিল পাল আইপিএল খেলে ২৭ লাখ টাকা ঋণ বা দেনা হয়ে পড়ে। পাওনাদারদের চাপে স্বর্ণ ব্যবসায়ী অনিল পাল ব্যবসা বন্ধ করে বাড়িতে চলে যায়। কিন্তু পাওনাদাররা তার বাড়িতে গিয়ে টাকা আদায় করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে।

পাওনাদারের চাপ মা দিপালী রানী সহ্য করতে না পেরে সোমবার সকালে ইদুর মারার ঔষধ পান করলে সে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজন দিপালী রানীকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিপালী রানীর এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

এ বিষয় হামিরদী ইউনিয়নের পরিষদের মেম্বার ও মুনসুরাবাদ গ্রামের বাসিন্দা মো. আলমগীর মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলে আইপিএল খেলে অনেক টাকা দেনা হয়ে পড়ে। বাড়িতে পাওনাদাররা টাকার জন্য চাপ প্রয়োগ করে। তাছাড়া দিপালী রানী কিছুটা অসুস্থ ছিল। সবমিলিয়ে মনের দুঃখে কষ্টে ইঁদুরের বিষ পান করে আত্মহত্যা করে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান জানান, ইদুরের ওষুধ খেয়ে দিপালী রানী পাল নামের এক মহিলা আত্মহত্যা করেছে। পুলিশি কার্যক্রম অব্যহত আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘আইপিএল’ বাজিতে ছেলের ২৭ লাখ টাকা ঋণ, মায়ের আত্মহত্যা

প্রকাশের সময় : ০১:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫