Dhaka ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

দিনাজপুরে প্রমীলা ফুটবল আয়োজন বাধা, সংঘর্ষে আহত ২০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 155

দিনাজপুরের হাকিমপুরে প্রমীলা ফুটবলের আয়োজনকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও তৌহিদি জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বাওনা মাঠে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে স্থানীয় বাওনা ছাত্রকল্যাণ সমবায় সমিতি বাওনা মাঠে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এতে দিনাজপুর জেলা নারী ফুটবল অ্যাকাডেমি বনাম রংপুর বিভাগীয় নারী দলের অংশগ্রহণ করার কথা ছিল। ম্যাচ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে এলাকায় মাইকিংসহ ব্যাপক প্রচার চালানো হয়। নারী ফুটবলাররা খেলবেন শুনে ম্যাচ বন্ধে তৌহিদি জনতার নামে উপজেলার বাওনা গ্রামসহ বিভিন্ন গ্রামে সকাল থেকে পাল্টা মাইকিং করা হয়।

পাল্টাপাল্টি মাইকিং হওয়ায় এলাকায় সকাল থেকে উত্তেজনা ছড়ায়। এরপর বিকাল ৩টায় খেলা শুরু করতে গেলে তৌহিদি জনতার ব্যানারে কিছু লোক বাধা দিলে আয়োজক কমিটির সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে অন্তত ২০ জন আহত হন। এদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানান, ফুটবল খেলার আয়োজন নিয়ে আয়োজক কমিটি ও তৌহিদি জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কেউ মামলা করতে চাইলে আমরা নেব।

সূত্র : ইউএনবি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দিনাজপুরে প্রমীলা ফুটবল আয়োজন বাধা, সংঘর্ষে আহত ২০

প্রকাশের সময় : ১০:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫