রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতা ও কর্মচারী আহত তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর

বিপিএলের প্রাইজমানি বাড়াল বিসিবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 240

বিতর্কের ভারী বোঝায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যখন নতজানু, তখন ফ্রাঞ্চাইজিদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে আসরের প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে বড় অঙ্ক ডুকবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পকেটে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিসিবি এ সিদ্ধান্ত নেয়।

বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল পেয়েছিল দু’ কোটি টাকার প্রাইজমানি। তবে এবারের আসরে তা আরেকটু বাড়ছে। এবারের চ্যাম্পিয়ন দল পাবে দু’ কোটি ৫০ লাখ টাকা।

প্রাইজমানি বেড়েছে রানার্সআপ দলেরও। দেড় কোটি করা হবে দ্বিতীয় সেরাদের। এর আগে রানার্স আপ দল এক কোটি টাকা প্রাইজমানি হিসেবে পেতো।

বিপিএলের আগের আসরগুলোতে সুপার ফোরে উঠা দল কোনো প্রাইজমানি পেতো না। এবার সেই নিয়মে পরিবর্তন এনেছে বিসিবি। প্লে-অফ খেলা দলগুলোও পাচ্ছে মোটা অঙ্কের পুরস্কার।

সেক্ষেত্রে সেরা তিনে শেষ করা দল অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদপড়া দল ৬০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। আর চতুর্থ সেরা দল পাবে ৪০ লাখ টাকা অর্থ পুরস্কার।

এদিকে, ফ্রাঞ্চাইজিগুলোকে আরো আর্থিকভাবে লাভবান করতে আসরের টিকিট বিক্রির লভ্যাংশ দেয়ার কথাও ভাবছে বিসিবি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিপিএলের প্রাইজমানি বাড়াল বিসিবি

প্রকাশের সময় : ০৭:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫