রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতা ও কর্মচারী আহত তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর

পাকিস্তানের মাঠে ৩৪ বছর পর টেস্ট জিতল উইন্ডিজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 172

পাকিস্তানে খেলতে এসে টেস্টে জয়ের স্মৃতি ভুলতেই বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। কম তো হয়নি, সেই ১৯৯০ সালের নভেম্বর, তারপর থেকেই সাদা পোশাকে জয় অধরা দেশটিতে। আজ গর্ডন গ্রিনিজ, কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশের স্মৃতি ফিরিয়ে আনল উইন্ডিজ দল। মুলতানে তুলে নিল মনে রাখার মতো এক জয়!

আজ সোমবার টেস্টের তৃতীয় দিনে জয় হাতছানি দিচ্ছিল ক্যারিবীয়দের। চাই মাত্র ৬ উইকেট। সিরিজ জিততে পাকিস্তানের দরকার ছিল আরও ১৭৮ রান। ঠিক এ অবস্থায় স্বাগতিকদের স্বপ্ন ভেঙে দিল ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ১২০ রানের জয় তুলে নিল তারা। তাতেই দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ হলো ১-১ সমতায়!

এর আগে ২৫৪ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করে ৪ উইকেটে ৭৬ রানে। আজ তৃতীয় দিনে ১৩৩ রানে অলআউট তারা। শান মাসুদের দল লড়তেই পারল না!

আজ টেস্টের তৃতীয় দিন সকালে দিনের প্রথম আট বলে ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সৌদ শাকিল ও কাশিফ আলী। এরপর সপ্তম উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান লড়েন কিছুটা সময়। কিন্তু ৩৯ রানের জুটি ভেঙে দুজনকেই আউট করেন ওয়ারিক্যান। সাজিদ খানকে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট তুলেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট সঙ্গে দুই ইনিংস মিলিয়ে ৫৪ রান। ম্যাচসেরা ৩২ বছর বয়সী ওয়ারিক্যাই।

সংক্ষিপ্ত স্কোর-

ওয়েস্ট ইন্ডিজ: ১ম ইনিংসে ১৬৩/১০ ও ২য় ইনিংসে ২৪৪/১০ (ব্রাফেট ৫২, ইমলাখ ৩৫, জাঙ্গু ৩০; সাজিদ ৪/৭৬, নোমান ৪/৮০)।

পাকিস্তান: ১ম ইনিংসে ১৫৪/১০ ও ২য় ইনিংসে ১৩৩/১০ (বাবর ৩১, রিজওয়ান ২৫, সালমান ১৫; ওয়ারিক্যান ৫/২৭, সিনক্লেয়ার ৩/৬১)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১২০ রানে জয়ী।
ম্যাচসেরা: জোমেল ওয়ারিক্যান।
সিরিজ: ২ টেস্ট সিরিজ ১–১ সমতা।
সিরিজসেরা: জোমেল ওয়ারিক্যান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানের মাঠে ৩৪ বছর পর টেস্ট জিতল উইন্ডিজ

প্রকাশের সময় : ০১:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫