বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মঙ্গল গ্রহের যে রহস্যের ব্যাখ্যা জানা নেই বিজ্ঞানীদের কাছে বার্সেলোনা ছাড়ার পর মেসিকে কেন দলে টানার চেষ্টাই করেননি গার্দিওলা? বার্ষিকের ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা এনসিটিবির বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সম্মাননা প্রদান পাংশায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন আজকের ই-পেপার (২৬ নভেম্বর) গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিয়াউল আহসানের বিচারের প্রয়োজন রয়েছে : অ্যাটর্নি জেনারেল পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর

মঙ্গলবার থেকে বাড়তে পারে তাপমাত্রা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 150

আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সিরাজগঞ্জ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া আগামী পাঁচদিনের প্রথম দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মঙ্গলবার থেকে বাড়তে পারে তাপমাত্রা

প্রকাশের সময় : ১২:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫