রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতা ও কর্মচারী আহত তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর

সাকিবের রেকর্ড ভেঙে তাসকিনের নতুন ইতিহাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 183

সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে দিয়ে তাসকিন আহমেদ এখন বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের মালিক। রাকিবুলের উইকেট ছিল এই আসরে ২৪তম। তাতেই ভাঙলো ২০১৮-১৯ বিপিএলে সাকিবের নেওয়া ২৩ উইকেটের রেকর্ড। ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলেছিলেন সাকিব। তাসকিন রেকর্ড ভাঙলেন ১১ ম্যাচেই।

বিপিএলে এবারে অন্তত লো-স্কোরিং ম্যাচ দেখা যায়নি খুব একটা। কিন্তু রান উৎসবের বাইরেও ক্রিকেট ভীষণভাবে উপভোগ্য হতে পারে সেটাই যেন বুঝিয়েছে রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহীর ম্যাচ। ২ রানে ম্যাচটা জিতেছে রাজশাহী।

যদিও এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি তাসকিন আহমেদের সেই নতুন ইতিহাসটা।

শিকার করেছেন দুই উইকেট। দুর্বার রাজশাহীও নিজেদের টিকিয়ে রেখেছে ফাইনালের দৌড়। ২৪ উইকেটের দেখা পাওয়া তাসকিন চাইলে চোখ রাখতে পারেন বিশ্বরেকর্ডের দিকে। স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৩ উইকেট পাওয়ার নজির আছে।

যদিও ম্যাচের মূল স্পটলাইট কেড়ে নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। টেবিল টপার রংপুরকে একাই উড়িয়ে দিয়েছেন। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। নায়ক হতে পারতেন মোহাম্মদ সাইফউদ্দিনও। ৩১ বলে ৫২ রান করে রংপুরকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন তিনিই। কিন্তু নাটুকে এক দিনের শেষে দুর্বার রাজশাহী সত্যিই জানান দিলো, তারাও দুর্বার হতে জানে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাকিবের রেকর্ড ভেঙে তাসকিনের নতুন ইতিহাস

প্রকাশের সময় : ১১:২৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫