Dhaka ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মারামারি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 201

রাজধানীর বাংলামোটরে রূপায়ণ সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত সাতজনের নাম জানা গেছে। তারা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজে জান্নাতুল মিম (২২), আবরার (২২), আলামিন (২৫), আফসার উদ্দিন (২৫), কবি নজরুল কলেজের ছাত্র আসিফ (২৪) ও ডেমরা বড় মাদরাসার ছাত্র মাসুদ (২৪)।

এ বিষয়ে আহত আল আমিন বলেন, ‘যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময়সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের একজন সহযোদ্ধার ওপর হামলা চালানো হয়।

পরে কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয় নিয়ে কথা বলতে এলে নাঈম আসাদ বিন রনি, রিফাত রশিদ ও হৃদয়ের নেতৃত্বে তারা আমাদের ওপরে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে।’
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমি মারামারির বিষয়ে আরো জানব। দুই গ্রুপের সঙ্গে কথা বলব।

আরেক প্রশ্নে তিনি বলেন, ‘আমরা বিষয়টা দেখব, জানব তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা এ বিষয়ে কর্নসান, এ ধরনের ঘটনা আমরা চাই না।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মারামারি

প্রকাশের সময় : ০৭:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫