Dhaka ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

সাবেক প্রতিমন্ত্রী জাকির ও চুমকির নামে দুদকের মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 195

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ (চুমকি) ও মো: জাকির হোসেনের নামে পৃথক দু’ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদক-এর ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দু’টি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো: আক্তার হোসেন।

প্রথম মামলায় আসামি প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো: জাকির হোসেনের বিরুদ্ধে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার নিজ নামের নয়টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ২৭৭ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করাসহ তার হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা মামলা দায়ের করা হয়েছে।

আর দ্বিতীয় মামলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজের বিরুদ্ধে সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নিজ নামে নয়টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১২ কোটি ৩২ লাখ ১৯ হাজার ১১৭ টাকা জমা হওয়ার তথ্য মিলেছে। সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করাসহ তার হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধেও একই ধারা মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক প্রতিমন্ত্রী জাকির ও চুমকির নামে দুদকের মামলা

প্রকাশের সময় : ০৬:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫