বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মঙ্গল গ্রহের যে রহস্যের ব্যাখ্যা জানা নেই বিজ্ঞানীদের কাছে বার্সেলোনা ছাড়ার পর মেসিকে কেন দলে টানার চেষ্টাই করেননি গার্দিওলা? বার্ষিকের ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা এনসিটিবির বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সম্মাননা প্রদান পাংশায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন আজকের ই-পেপার (২৬ নভেম্বর) গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিয়াউল আহসানের বিচারের প্রয়োজন রয়েছে : অ্যাটর্নি জেনারেল পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 133

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা। এদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে দ্বিতীয় নম্বরে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা ২৬মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা কলকাতার দূষণ স্কোর ২৯৯ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই শহরটির দূষণ স্কোর ২৩৫ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

তৃতীয় নম্বরে রয়েছে ভারতের আরেক শহর দিল্লি। দিল্লির দূষণ স্কোর ২৩১ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। চতুর্থ নম্বরে রয়েছে ভারতের মুম্বাই।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

প্রকাশের সময় : ১০:৪৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫