Dhaka ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ম্যালেরিয়ার চিকিৎসায় যে সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 147

গ্লুকোজ-৬-ফসফেট ডিহাইড্রোজেনেস ঘাটতির (জি৬পিডি) পরীক্ষা প্রাক-যোগ্যতার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স (পি.ভিভ্যাক্স)- এর সংক্রমণের পুনরাবৃত্তি রোধে বিশ্ব-স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত চিকিৎসা নিরাপদে দিতে সাহায্য করবে।

জি৬পিডি পরীক্ষার প্রাক-যোগ্যতা পি.ভিভ্যাক্স ম্যালেরিয়া চিকিৎসার সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত। কেননা, প্রতি বছর প্রায় ৫ লাখ মানুষ ম্যালেরিয়ায় মারা যায়, যার বেশিরভাগই শিশু।

ডিসেম্বরের শুরুতে পি.ভিভ্যাক্স ম্যালেরিয়ার অ্যান্টি-রিল্যাপস চিকিৎসার জন্য দু’টি নতুন ট্যাফেনোকুইন পণ্যের প্রাক-যোগ্যতার পরপরই এই পরীক্ষার প্রাক-যোগ্যতা দেওয়া হলো।

জি৬পিডি ঘাটতি একটি জেনেটিক অবস্থা। বিশ্বের ৫০০ মিলিয়নেরও বেশি মানুষ এতে প্রভাবিত। তবে বেশিরভাগ মানুষই তাদের জি৬পিডি ঘাটতি সম্পর্কে অবগত নয়।

উল্লেখ্য, পি.ভিভ্যাক্স ম্যালেরিয়ার সংক্রমণ ইউরোপীয় অঞ্চল ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনের সব অঞ্চলেই সংক্রমণ ছড়িয়েছে। ২০২৩ সালে প্রায় ৯২ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছে। পি.ভিভ্যাক্স হল সাব-সাহারান আফ্রিকার বাইরের বেশিরভাগ দেশে প্রভাবশালী ম্যালেরিয়া পরজীবী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ম্যালেরিয়ার চিকিৎসায় যে সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশের সময় : ০৩:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫