Dhaka ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন পাংশায় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা থাকবে: ওসি শেখ মঈনুল ইসলাম

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল, জানা গেল নাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 117

বাংলাদেশ পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার(৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

যাদের বদলি করা হয়েছে তারা হলেন— পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমানকে ও রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, এসবির পুলিশ সুপার এ, এন, এম, সাজেদুর রহমানকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

এছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদার আগে হবিগঞ্জ পুলিশ সুপার হিসেবে বদলির জারিকৃত আদেশ বাতিল করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল, জানা গেল নাম

প্রকাশের সময় : ০৯:৪৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫