Dhaka ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন পাংশায় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা থাকবে: ওসি শেখ মঈনুল ইসলাম

অব্যাহতি দেওয়া ৩২১ এসআইকে পুনর্বহালের আশ্বাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 104

সচিবালয়ে স্বরাষ্ট্র সচিবের সাথে অব্যাহতি দেওয়া সাব-ইন্সপেক্টরদের কয়েকজন প্রতিনিধি সাক্ষাৎ করেন। (সংগৃহীত ছবি)

অব্যাহতি দেওয়া ৩২১ জন উপ-পরিদর্শক (এসআই)-কে পুনর্বহালের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র সচিবের সাথে অব্যাহতি দেওয়া সাব-ইন্সপেক্টরদের কয়েকজন প্রতিনিধি সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলের সদস্য মুনমুন আক্তার পরে সাংবাদিকদের বলেন, পাসিং আউট প্যারেডের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাদের সাথে অন্যায় হয়েছে বলেও তিনি জানান।

মুনমুন আক্তার বলেন, পাসিং আউট প্যারেড ৯ জানুয়ারি হওয়ার কথা ছিল। সেটা পিছিয়ে ২০ জানুয়ারি হতে পারে। পুনর্বহালের চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

চাকরিতে পুনর্বহালের দাবিতে রবিবার (৫ জানুয়ারি) সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ ৩২১ জন এসআই। পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অব্যাহতি দেওয়া ৩২১ এসআইকে পুনর্বহালের আশ্বাস

প্রকাশের সময় : ০৯:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫