Dhaka ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

পুরস্কার নিতে জো বাইডেনের অনুষ্ঠানে গেলেন না মেসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 145

লিওনেল মেসি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কারে ভূষিত হয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সিভিলিয়ান সম্মাননা। তবে, সেটি গ্রহণের জন্য তিনি হোয়াইট হাউসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

হোয়াইট হাউসের আনুষ্ঠানিক তালিকায় মেসির নাম থাকলেও অনুষ্ঠানে কেউ তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেননি, ফলে তার নাম ঘোষণাও করা হয়নি।

ওই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ডেনজেল ওয়াশিংটন, বোনো, ম্যাজিক জনসন এবং হিলারি ক্লিনটনের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকলেও মেসির অনুপস্থিতি ছিল লক্ষণীয়।

মেসির প্রতিনিধিরা ইন্টার মিয়ামি ক্লাবের মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে যে মেসির আগে থেকেই একটি প্রোগ্রাম ছিল। ‘হোয়াইট হাউস ফিফাকে জানিয়েছিল, তারা ডিসেম্বরের শেষে ইন্টার মিয়ামিকে জানিয়েছিল যে মেসি প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পাচ্ছেন।’

মেসি ক্লাবের মাধ্যমে হোয়াইট হাউসে একটি চিঠি পাঠিয়েছেন, যাতে তিনি বলেছেন যে ‘তিনি অত্যন্ত সম্মানিত এই সম্মাননা পেয়ে।

তবে পূর্বে নির্ধারিত সময়সূচী এবং প্রতিশ্রুতির কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না।’

এতে আরো বলা হয়, ‘তিনি এই উদারতাকে সম্মান জানান এবং ভবিষ্যতে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করেন।’

এই পুরস্কারটি এমন ব্যক্তিদের দেওয়া হয় যারা যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি, মূল্যবোধ বা নিরাপত্তা, বিশ্বের শান্তি বা অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক, পাবলিক বা প্রাইভেট উদ্যোগে অসাধারণ অবদান রেখেছেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ‘লিও মেসি বিশ্বের শিশুদের জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তার ‘লিও মেসি ফাউন্ডেশন’ বিশ্বজুড়ে শিশুদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প পরিচালনা করে। এছাড়া, তিনি ‘ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবেও কাজ করছেন।’

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এবং আটবারের বালন ডি’অর বিজয়ী মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি ক্লাবের হয়ে মেজর লীগ সকারে খেলছেন। মেসি প্রথম আর্জেন্টাইন ও পুরুষ ফুটবলার হিসেবে এই সম্মাননা লাভ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুরস্কার নিতে জো বাইডেনের অনুষ্ঠানে গেলেন না মেসি

প্রকাশের সময় : ০৩:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫