Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

চ্যাম্পিয়নস ট্রফিতে কোন ভূমিকায় যাচ্ছেন তামিম?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / 174

বিপিএলে ১১তম আসরে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি এসছেন চিটাগাং কিংসের মেন্টর হয়ে। নিয়মিত দলটির ডাগআউটে দেখাও যাচ্ছে তাকে। এবার ফরচুন বরিশোলের অধিনায়ক তামিম ইকবালের নিমন্ত্রণে দলটির হোটেলে গিয়েছিলেন আফ্রিদি।

ফরচুন বরিশালের হোটেলে গিয়ে তামিম ইকবাল, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ ও তার জামাতা শাহীন আফ্রিদির সঙ্গে দেখা করেন শহীদ আফ্রিদি।

শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে আড্ডা দেওয়ার পাশাপাশি সবাইকে একসঙ্গে খাওয়া-দাওয়া করতেও দেখা যায় তাদের।
আড্ডার এক ফাঁকে আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? শেষ?’ পাশে একটি চেয়ারে বসে থাকা তামিম জবাবে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খেলছি না।’ এতটুকু ভিডিওতে এসছে।

‘আমি চ্যাম্পিয়নস ট্রফিতে যাব।

খেলতেও পারি আবার ধারাভাষ্যও দিতে পারি’-যদিও এই অংশটি ভিডিওতে আসেনি। এডিটে বাদ দেওয়া হয়েছে।

ভিডিওতে মোহাম্মদ নবীও তার অবসর পরিকল্পনা জানান। তিনি বলেন, চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসর নেবেন, এরপর শুধু টি-টোয়েন্টিই খেলবেন।

এ সময় মজার ছলে আফ্রিদি বলেন, এখনও তো তরুণ তুমি, খেলতে থাকো, অবসর নেওয়ার কী প্রয়োজন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চ্যাম্পিয়নস ট্রফিতে কোন ভূমিকায় যাচ্ছেন তামিম?

প্রকাশের সময় : ১২:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫