বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

গোয়ালন্দ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / 167

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার বাজার বাস ষ্টান্ড সংলগ্ন সান সাইন কলেজিয়েট স্কুলের পিছনের বাগানে আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় ওমর মন্ডল(২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওমর মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার কালাম মন্ডল এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৯ টার দিকে ওমর মন্ডল রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তী সময় তার মা সারারাত আশেপাশে খোঁজাখুজি করে তাকে পায়না। সোমবার ভোর সারে ছয়টার দিকে সানসাইন কলেজিয়েট স্কুলের পিছনে আবু ডাক্তারের বাগানে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃত দেহ দেখতে পান। এসময় তার চিৎকারে আশেপাশের লোক জড়ো হয়ে রশি কেটে তার লাশ নিচে নামায়।

ওমরের বাবা কালাম মন্ডল বলেন, রাতে খাবার খেয়ে সে ঘর থেকে বের হয়েছে তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারো সাথে কোন ঝগড়া বিবাদ হয়নি। ও গাড়ি চালাতো নিজের মতো থাকতো। আর যেখানে এসে গলায় ফাস নিয়েছে এখানে চারদিক থেকে আটকানো।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, ঘটনা শোনার সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪