Dhaka ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ইনজুরির কবলে সাইফউদ্দিন, জানা গেল মাঠে ফেরার সময়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / 160

গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের এই অলরাউন্ডার বেশ অনেকটা দিন ধরেই ব্যস্ত আছেন ইনজুরি এবং পুনর্বাসনের এই চক্রে। গ্লোবাল টি-টোয়েন্টিতে ইনজুরির কারণে পরবর্তীতে শেষের কয়েকটি ম্যাচ রংপুর রাইডার্সের হয়ে আর খেলা হয়নি তার। সময় কাটাতে হয়েছিল ডাগআউটে বসে।

দেশে ফেরার পর অবশ্য বসে থাকেননি তিনি। ব্যাক সাইডের সেই ইনজুরির জন্য নিয়মিত করছেন অনুশীলন। ফিটনেস থেকে শুরু করে রানিং মিরপুরের একাডেমি মাঠে নিয়মিত দেখা যায় সাইফউদ্দিনকে। মূলত রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। ট্রেনার হিসেবে ইফতেখার ইফতির সঙ্গে কাজ করছেন সাইফউদ্দিন।

তবে আশার কথা, বর্তমানে পুরোপুরি ফিট টাইগার এই অলারাউন্ডার। সবকিছু ঠিক থাকলেই বিপিএল দিয়ে আবারো মাঠের ক্রিকেটে ফিরবেন সাইফউদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ট্রেনার ইফতি। তিনি বলছিলেন, ‘সাইফউদ্দিন এখন ভালো আছে। ফেরার লড়াইয়ে নিজেকে প্রস্তুত রাখছে। আশা করছি বিপিএলের শুরু থেকেই ও থাকবে। পুরোপুরি রিদমেই পাওয়া যাবে তাকে। বোলিং বলেন বা ব্যাটিং বলেন।’

গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন সাইফুদ্দিন। টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়েছিলেন। প্রত্যাবর্তনটা তিনি রাঙিয়েছেন ব্যাট-বলে অবিশ্বাস্য পারফরম্যান্সে বরিশালের বিপিএল শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে। এবার রঙপুরের জার্সিতে শিরোপা জেতার দিকে মন থাকছে এই অলরাউন্ডারের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইনজুরির কবলে সাইফউদ্দিন, জানা গেল মাঠে ফেরার সময়

প্রকাশের সময় : ১০:৫০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪