বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

গোয়ালন্দে ৭ ড্রাম চোরাই ডিজেলসহ আটক ২

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০২:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 229

 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান একটি ট্রলার থেকে ৭ ড্রাম ভর্তি (১৪০০ লিটার) ডিজেলসহ ২ জনকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির একটি দল। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ ফাঁড়ির  ইনচার্জ  মোঃ এমরান মাহমুদ তুহিন। আটককৃতরা হলো উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার মৃত ছলিম শেখ এর ছেলে মোঃ কামাল শেখ(৩৫) এবং নাসির সরদার পাড়ার সাত্তার ব্যাপারীর ছেলে মোঃ  হাবিল ব্যাপারী (৩২)

দৌলতদিয়া নৌ ফাঁড়ির  ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭টি ড্রাম ভর্তি (১৪০০ লিটার) ডিজেলসহ তাদেরকে আটক করা হয়। আমরা ধারণা করছি দৌলতদিয়া নদীতে ব্যাবহৃত ড্রেজিং এর চোরাই তেল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ৭ ড্রাম চোরাই ডিজেলসহ আটক ২

প্রকাশের সময় : ০২:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪