Dhaka ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : জামায়াত আমির রংপুর থেকে নওগাঁর বদলগাছীর সেই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদায় চাপা পড়েছে সব জামায়াতের লংমার্চের কারণে জ্বালানি সংকট বাড়ছে : রাশেদ খাঁন আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘরে মিলল ৩ জনের মরদেহ আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই : নাহিদ ইসলাম সিফাতকে ছেড়ে দেন, ভালোয় ভালোয় ছেড়ে দেন: শফিকুর রহমান কবি ও গীতিকার মোহিনী চৌধুরীর জন্মদিন আজ চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

মসজিদের মাইকে আসে ব্যাংকে ডাকাত পড়ার খবর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 124

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদল প্রবেশ করে। তাদের আটক করতে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রাখে।

স্থানীয় মসজিদের মাইকে ব্যাংকের ওই শাখায় ডাকাত পড়ার খবর খবর দেওয়া হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে ব্যাংকের গেটে তালা দিয়ে ডাকাতদের অবরুদ্ধ করে রাখে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।

খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মসজিদের মাইকে আসে ব্যাংকে ডাকাত পড়ার খবর

প্রকাশের সময় : ০৫:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪