বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’ ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বিসিএসসহ সব চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / 169

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি কমিয়ে ২শ টাকা করা হচ্ছে। একইসঙ্গে সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফিও সর্বোচ্চ ২শ টাকা নির্ধারণ করা হয়েছে।

এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে বিসিএসের আবেদন ফি ছিল ৭শ টাকা।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সরকারি, আধাসরকারি, ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২শ টাকা পর্যন্ত নিতে পারবে।

বিসিএস ভাইভা ২শ নম্বরের জায়গায় ১শ নম্বরে অনুষ্ঠিত হবে।

বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না বলেও জানান সিনিয়র ওই সচিব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিসিএসসহ সব চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

প্রকাশের সময় : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪