Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান, ৫ লাখ টাকার সরঞ্জাম জব্দ জাবির প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জাকির হোসেন নওগাঁ সদরে ট্রান্সফরমার চোর গ্রেপ্তার পাংশায় সরকারি রাস্তার মেহগনি গাছ কাটার অভিযোগ, জব্দ ১০-১২টি গাছ রুটিতে ব্লেডের রহস্য উন্মোচন, তদন্তে উঠে এলো ভিন্ন চিত্র গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশ-ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা অসম্ভব নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি আটক
রাজবাড়ীতে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ

তথ্য অধিকার আইনই একমাত্র ব্যতিক্রম যা সরকারি কর্মকর্তাদের উপর প্রয়োগ করা যায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 183

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ বলেছেন, পৃথিবীর সব আইন সাধারণ মানুষের উপর প্রয়োগের জন্য তৈরি হয়েছে। একমাত্র ব্যতিক্রম তথ্য অধিকার আইন। যেটি সাধারণ মানুষ গরীব ধনী কোনো ভেদাভেদ নেই। যে কেউ সরকারি কর্মকর্তাদের উপর প্রয়োগ করতে পারেন। সরকারি অফিসের যে কোনো তথ্য সে চাইতে পারে।

তথ্য কমিশন বাংলাদেশ ও রাজবাড়ী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রোববার রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হলরুমে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রত্যেকটি সরকারি দপ্তরে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা থাকবেন। তিনি তথ্য দিবেন। আপীলের কথা আছে। সুনির্দিষ্টভাবে তথ্য পেশে সন্তুষ্ট না হলে সংক্ষুব্ধ ব্যক্তি আপীল করতে পারবেন। এভাবে জনগণকে আইনী ক্ষমতা প্রদান করা হয়েছে। প্রত্যেকটি নাগরিক যে কোনো দপ্তরে এ আইন প্রয়োগ করতে পারেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস প্রমুখ।

অনুষ্ঠানে জেলার সরকারি দপ্তরগুলোর কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ

তথ্য অধিকার আইনই একমাত্র ব্যতিক্রম যা সরকারি কর্মকর্তাদের উপর প্রয়োগ করা যায়

প্রকাশের সময় : ০৮:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২