Dhaka ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বালিয়াকান্দিতে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • / 351

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ধর্ষণের শিকার হয়েছেন গৃহবধূ। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রোববার রাতে চারজনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেছেন। পুলিশ রাসেদ শিকদার নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে। মামলার অপর তিন আসামি হলো লাদেন হোসেন, মো. রনি এবং মো. সনি। এদের বাড়ি বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে।

মামলায় গৃহবধূ অভিযোগ করেছেন, গত শনিবার রাত ১০টার দিকে তিনি রাজবাড়ী থেকে বালিয়াকান্দি নামেন। বালিয়াকান্দি হাসপাতালের সামনে থেকে পরিচিত একটি ভ্যান পেয়ে তাকে বাড়ি পৌছে দিতে বলেন। ভ্যানওয়ালা পথের মধ্য থেকে আরও তিনজন যাত্রী তোলে। পরে ওই চারজন তাকে জোরপূর্বক একটি মেহগনি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়।

বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান, নিপীড়নের শিকার গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আদালতে ২২ ধারায় তার জবানবন্দী রেকর্ড করা হবে। মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৯:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২