সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / 429

জনতার আদালত অনলাইন ॥

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া পদমদী গ্রামে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতাউর রহমান নামে এক  বৃদ্ধ নিহত হয়েছেন। তার বাড়ি একই  ইউনিয়নের হিজলি গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, আতাউর  রহমান দীর্ঘদিন যাবৎ তার শ^শুর  শাহেদ আলীর বাড়িতে  বসবাস করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে তার শ^শুরবাড়ির ঝাড়ের বাঁশ  কাটছিলেন।  এসময় একটি বাঁশ বৈদ্যুতিক তারের উপর পড়ে। ওই বাঁশে হাত দিতেই আতাউর রহমান বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।  স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত

প্রকাশের সময় : ০৯:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২