গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে সাড়ে ৩শ পিচ ইয়াবাসহ আটক ১
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
- / 267
জনতার আদালত অনলাইন ॥
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখার সদস্যরা রোববার রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই এলাকা সাড়ে তিনশ পিচ ইয়াবাসহ রাসেল মিয়া নামে এক যুবককে আটক করেছে। সে একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রাসেল মিয়াকে আটক করা হয়। এরপর রাসেলের দেহ তল্লাশী করে তার কোমরের সাথে বাধা একটি কালো রংয়ের চামড়ার ব্যাগ থেকে সাড়ে তিনশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে পেশাদার মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Tag :





















