গুরুত্বপূর্ণ সংবাদ:
৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
- / 242

জনতার আদালত অনলাইন ॥
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরবেনিনগর এলাকা থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ কামাল শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের বালাজউদ্দিনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, কামাল শেখের বসতঘরের সামনে পূর্বপাশের টিনের একচালা টিন দ্বারা ঘেরাও করা রান্নাঘরের দরজার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় মোঃ মিরাজ নামে একজন পালিয়ে যায়। তার পিতার নাম মৃত আব্দুল আজিজ। বাড়ি বড় চরবেনিনগর। আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Tag :
























