সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • / 297

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি  পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে সদর উপজেলার খানখানাপুর থেকে এক কেজি গাঁজা ও কালুখালী উপজেলার চাঁদপুর থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ  দুজনকে গ্রেপ্তার করেছে।

রাজবাড়ী ডিবি সূত্র জানায়, মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মকবুলের দোকানের কাছ থেকে এক কেজি গাঁজাসহ ইমরান মোল্লাকে গ্রেপ্তার করা হয়। সে গোয়ালন্দ উপজেলার নিলু শেখের পাড়ার রজব আলী মোল্লার ছেলে।

অপরদিকে সোমবার  কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ সোহেল রেজা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

রাজবাড়ীর ডিবি ওসি প্রাণবন্ধু চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা মাদক ব্যবসায়ী। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৯:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২