সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

অমির স্ত্রী লাকীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
  • / 305

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য সাবেক ছাত্রলীগ নেতা রাশেদুল হক অমির স্ত্রী লাকী আক্তারের মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত, সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা এবং আন্দোলন সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ স্বাক্ষরিত স্মারকলিপিটি সোমবার পৃথকভাবে পৃথকভাবে পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই রাত ১০টার দিকে রাজবাড়ী বাজারে অবস্থিত রাসা টাওয়ার খোরশেদ প্লাজায় বসবাসরত গৃহবধূ লাকী আক্তারকে ৬ তলা ভবনের সামনের সড়কে ফুটপাতের উপর পড়ে থাকতে দেখা যায়। ওই সময় কয়েকজন প্রতিবেশি লাকীকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এই মৃত্যু অস্বাভাবিক। লাকীর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। লাকী আক্তারের মৃত্যু ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধীর বিচারের আওতায় আনার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অমির স্ত্রী লাকীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি

প্রকাশের সময় : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২