নারীদের শ্লীলতাহানি ও পিটিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

- প্রকাশের সময় : ০৮:০০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / 471

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী পৌর এলাকার ভবানীপুরে মাস্টার বাড়ীতে নারীদের শ্লীলতাহানি ও পিটিয়ে জখমের প্রতিবাদে ও জরিতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ থেকে রাজবাড়ী, প্রেসক্লাবের সামনে ঢাকায় কর্মরত রাজবাড়ীবাসির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি জোতি শংকর ঝন্টু, মিডিয়া ব্যক্তিত্ব মাহামুদুল হক মিঠু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়ালিউল মঞ্জু, ক্রীড়াবীদ রুহুল আমিন হীরা, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী।
মানবন্ধনে বক্তারা জয়দেব কর্মকারের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র সমালোচন করে দৃষ্টান্তমূলক শ্বাস্তির দাবি করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহষ্পতিবার ২ জুন দুপুরে জয়দেব কর্মকারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রাজবাড়ী শহরের সম্ভান্ত মাস্টার বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে তাদের উপর হামলা চালায়। এসময় তিন নারীকে পিটিয়ে জখম করা হয়। একই সাথে নারীদের লাঞ্চিত করা হয়। এঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনো অভিযুক্ত কাউকে আটক করেনি। দ্রুত হামলাকারীদের গ্রেফতাদের দাবি জানান বক্তারা।
























