রাজবাড়ী কারাগারে হাজতির মৃত্যু

- প্রকাশের সময় : ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / 395

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা কারাগারে হত্যা মামলার আসামি হিসেবে বন্দী থাকা মো. শামীম মন্ডল (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সকাল আটটার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার মোহাম্মদ হুমায়ুন কবীর খান জানান, শামীম হত্যা মামলার আসামি হিসেবে ২০১৫ সালের মে মাস থেকে রাজবাড়ী কারাগারে বন্দি ছিলো। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। রোববার রাত সাতটার দিকে তার বুকে ব্যথা শুরু হয়। ডাক্তারের পরামর্শ মোতাবেক তাৎক্ষণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। রাজবাড়ী সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করার পর অন্যান্য আইনী প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, ওই ব্যক্তির ডায়াবেটিকসসহ নানা রোগ ছিল। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।





















