গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে দুই ইটভাটাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / 264

জনতার আদালত অনলাইন ॥ অবৈধভাবে জ¦ালানি কাঠ ব্যবহার করায় রাজবাড়ীতে দুটি ইটভাটার মালিককে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাইফুল হুদা ভ্রাম্যমাণ ্আদালতের মাধ্যমে এ দন্ড দেন।
সাইফুল হুদা জানান, ইটভাটায় অবৈধভাবে জ¦ালানি কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধিত আইন ২০১৯ এর অধীনে রাজবাড়ী সদর উপজেলার উদয়পুর গ্রামের টনি ব্রিকসকে এক লাখ এবং কল্যাণপুরের এসএআর ব্রিকসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর ফরিদপুর ও রাজবাড়ী সদর থানার পুলিশ সার্বিক সহযোগিতা করে।
Tag :





















