গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / 248
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল শুক্রবার দুপুরে শহরের বিনোদপুর গ্রামের হাজী সিরাজ খান টাওয়ারের সামনে থেকে একশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী লিটন শেখকে গ্রেপ্তার করেছে। সে সদর উপজেলার পশ্চিম ভবদিয়া গ্রামের নুর েইসলাম শেখের ছেলে।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে একশ পিচ ইয়াবাসহ লিটন শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এব্যাপারে লিটন শেখের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
Tag :





















