Dhaka ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি

রাজবাড়ীতে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট অটোরিক্সা চালক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • / 268

জনতার আদালত অনলাইন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা নামক স্থানে মঙ্গলবার রাতে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন গুপি সাহা নামে এক অটোরিক্সা চালক। তিনি শহরতলীর গঙ্গাপ্রসাদপুর গ্রামের অমূল্য সাহার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জৌকুড়ায় যাত্রী নামিয়ে রাত ১০টার দিকে বাগমারা-জৌকুড়া আঞ্চলিক সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন গুপি সাহা। এসময় বালুবাহী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার  করেছে। নিহতের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকসহ চালক ও হেলপার পলাতক রয়েছে। ট্রাকটিকে  শনাক্ত করার চেষ্টা চলছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট অটোরিক্সা চালক

প্রকাশের সময় : ০৭:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১