রাজবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

- প্রকাশের সময় : ০৬:৫৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / 253

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে সোমবার দুপুরে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন সেক, ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান প্রমুখ।
২০২১-২২ অর্থ বছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় রবি মৌসুমে সরিষা, সূর্যমূখী, গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ, মশুর, খেসারী, চিনাবাদাম, মূগ আবাদকারী এক হাজার ৭শ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ৮ হাজার ৮৭০ জন কৃষকের মাঝে পাঁচ জনের গ্রুপে পাঁচ কেজি করে বীজ ও ৫০ কেজি করে এমওপি সার পর্যায়ক্রমে দেওয়া হবে বলে সভায় জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন একটু জায়গাও ফেলে না রেখে সবজি চাষ করতে। সবারই উচিৎ সবজি চাষ করা। এতে কৃষক অল্প দিনে ভালো টাকা আয় করতে পারেন। সরকার সব সময় কৃষকদের তাদের উৎপাদিত পণ্যের দাম দিতে চায়। বর্তমানে কৃষক তাদের সব ফসলেই ভালো দাম পাচ্ছেন।





















