শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির

১ সপ্তাহের বিরতি দিয়ে আবার ভাঙছে পদ্মা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / 241

জনতার আদালত অনলাইন ॥ এক সপ্তাহের বিরতি দিয়ে রাজবাড়ীতে আবার ভাঙছে পদ্মা নদী। সদর উপজেলার গোদারবাজার এলাকায় সোমবার দুপুরে শুরু হওয়া ভাঙনে দুটি পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দীর্ঘ চার মাস ধরে থেমে থেমে চলছে এ ভাঙন।

সরেজমিনে গিয়ে জানা যায়, সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পেরিয়ে নদী এখন পৌরসভার ৯ নং ওয়ার্ডে। দুপুর ১২টার দিকে ভাঙন শুরু হওয়ার পর বেরিবাঁধ সংলগ্ন পদ্মা তীরবর্তী রশিদ ব্যাপারী ও আবুল ব্যাপারী তাদের ঘর-বাড়ি, আসবাবপত্রসহ অন্যান্য মালামাল অন্যত্র সরিয়ে নেন। কিছুক্ষণের মধ্যে তাদের ভিটেমাটি নদীতে বিলীন হয়ে যায়। ভাঙন ঠেকাতে নদীতে থাকা দুটি ট্রলারে অন্ততঃ ৫০ জন শ্রমিক বালুভর্তি জিও ব্যাগ ফেলছে। শ্রমিকরা জানিয়েছে, সোমবারের ভাঙনে প্রায় একশ মিটার এলাকা বিলীন হয়েছে।

নদী তীরবর্তী বাসিন্দা জাহানার বেগম জানান, তাদের বাড়ি ঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এখন কোথায় যাবেন? আমাদের যাওয়ার কোন জায়গা নেই। অনেক কষ্ট করে তার ছেলে অটোরিক্সা চালিয়ে বাড়িটা করেছিলো। এখন সেটা নদীতে চলে যাচ্ছে।

সত্তর বছর বয়সী আজগর আলী বিশ্বাস জানান, বাপ-দাদার ভিটা ছেড়ে চলে যেতে হচ্ছে। পদ্মার ভাঙন ভয়াবহ হচ্ছে। গত কয়েকদিন ধরেই ভাঙছে। ভাঙনরোধে জিও ব্যাগ ফেললেও কোন কাজে আসছে না।

রশিদ ব্যাপারী জানান, অনেক কষ্ট করে একটু জায়গা রেখে বাড়িটা করেছিলেন। সেটাও এখন নদীতে চলে যাচ্ছে। পরিবার পরিজন নিয়ে কোথায় যাবেন জানা নেই।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আব্দুল আহাদ জানান, সোমবারের ভাঙনের বিষয়ে কেউ তাকে জানায়নি। তবে ভাঙনরোধে ফেলা জিও টিউব নদীতে নেমে যাচ্ছে বলে শুনেছেন।

৩৭৬ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ কাজ শুরু হয় ২০১৮ সালের আগস্টে।  চলমান কাজের মধ্যেই ১৬ দফা ভাঙনে প্রায় দেড় হাজার মিটার এলাকার সিসি ব্লক ধসে নদীতে বিলীন হয়েছে। শহর রক্ষা বেরি বাঁধের খুব কাছে চলে এসেছে নদী। কোথাও কোথাও নদী স্পর্শ করেছে বেরিবাঁধকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১ সপ্তাহের বিরতি দিয়ে আবার ভাঙছে পদ্মা

প্রকাশের সময় : ০৬:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১