শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির

রাজবাড়ীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • / 291

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে উজ্জ্বল গাজী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শারমীন নিগার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত উজ্জ্বল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পাঁচথুপি গ্রামের মৃত আলী হোসেন গাজীর ছেলে।

বাদীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, আসামি উজ্জ্বল সম্পর্কে  ওই শিশুর খালু। ২০২০ সালের ১০ মার্চ তারিখে উজ্জ্বল তাদের বাড়িতে বেড়াতে যায়। শিশুর মা মেয়েকে রেখে শহরে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে উজ্জল শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর মা বাদী  হয়ে উজ্জ্বল গাজীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যড. উমা সেন জানান, দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় প্রদান করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৭:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১