শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প

থামছে না পদ্মার ভাঙন, বাড়ছে আতঙ্ক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • / 239

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে ৩৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা তীর সংরক্ষণ কাজের ব্লক ধস থামছেই না। গত  ৩ মাসে কয়েক দফা ভাঙনে চরম আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। পদ্মার পানি কমার সাথে সাথে মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার গোদারবাজার এলাকার পৌরসভার ৯ নং ওয়ার্ডে আবারও ভাঙ্গন শুরু হয়। মূহর্তের মধ্যেই নদীতে বিলীন হয় একশত মিটার এলকার সিসি ব্লকসহ বেশ কয়েকটি গাছপালা। ভাঙন আতঙ্কে নদী তীরবর্তী মানুষ তাদের বাড়িঘর নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বেরিবাঁধও। ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।

সরেজমিন গিয়ে দেখা যায়, পৌরসভার ৯ নং ওয়ার্ডে আবারও ভাঙ্গন শুরু হয়েছে। চোখের পলকে নদীতে হারিয়ে যাচ্ছে বড় বড় নারকেল গাছ,মেহগনি গাছ,বাঁশ ঝোপসহ নদীর তীর সংরক্ষণ কাজের সিসিব্লক। ভাঙ্গন এলাকার বাসিন্দরা নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করছে। অনেকেই তাদের ঘর-বাড়ি অনত্র সরিতে নিচ্ছে। সেই সাথে ভ্যান ইজ্ঞিন চালিত করিমনে ঘরের আসবাব পত্র নিকট আত্মিয় স্বজনের বাড়িতে নিয়ে যাচ্ছে।ভাঙ্গন ঝুকিতে রয়েছে ওই এলাকার অন্তত ২০ টি বাড়ি ঘর। ঘর বাড়ি হারনো মানুষের কান্নায় শব্দ চলছে ওই এলাকাতে। ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয় ইসমাইল হোসেন জানায়, পদ্মার অবস্থা ভালো না। সে আগ্রাসী রুপ ধারণ করেছে। পানি কমার সাথে সাথে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। চোখের পলকে গাছপালা নদীতে হারিয়ে যাচ্ছে। সকাল ৯টা থেকে ভাঙ্গন শুরু হয়েছে এখন দুপুর ১ টা বাজে এখনো পানি উন্নয়বোর্ড ভাঙ্গন রোধে কাজ শুরু করে নাই। যে ভাবে ভাঙ্গছে শহর রক্ষা বাধ না থাকার সম্ভাবনা শতভাগ।

মোখলেস বলেন, আজ আমাদের বাড়ি ঘর নদীতে ভেঙ্গে যাচ্ছে। আমরা ভিটা মাটি হারিয়ে অসহায় হয়ে পরছি। অথচ ভাঙ্গন রোধে কোন কাজ নেই। এখানে যেসব কর্মকর্তারা আছে সব চোর।

কুলসুম বেগম জানায়, জায়গা জমি তো অনেক আগেই নদীর পেটে। বাকি ছিলো বাড়ি টুকু। সেটাও যে কোন সময় চলে যাবে। মিস্ত্রি ডেকে এনে ঘর ভেঙ্গে ফেলছি। ঘরের আসবাব পত্র ভ্যানে করে আত্মিয়ের বাড়িতে নিয়ে যাচ্ছি। নিজের বলতে আর কিছুই রইলো না আমাদের।

জানা যায়, পদ্মা নদীর ভাঙনরোধে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (২য় পর্যায়) (১ম সংশোধিত) শীর্ষক ৩৭৬ কোটি টাকা ব্যয়ে সাত কিলোমিটার দৈর্ঘের নদীর ডান তীর বাঁধাইয়ের কাজটি শুরু হয় ২০১৮ সালের ১৪ আগস্ট। যেটি দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। মোট ছয়টি প্যাকেজের মাধ্যমে ভিন্ন ছয়টি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজের দায়িত্ব পায়। সবচেয়ে বড় সাড়ে চার কিলোমিটার প্যাকেজের কাজটির দায়িত্ব পায় খুলনা শীপইয়ার্ড। তাদের কাছ থেকে সাব কন্টাক্ট নিয়ে কাজটি করে ঠিকাদারী প্রতিষ্ঠান দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল)। পানি উন্নয়ন বোর্ডের প্রগ্রেস রিপোর্ট অনুযায়ী ছয় ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্যে  পাঁচটি ঠিকাদারী প্রতিষ্ঠানই কাজ শুরু  করে ২০১৯ সালের ৮ জুলাই তারিখে। কাজ শেষ দেখানো হয়েছে চলতি বছরের ৩১ মে তারিখে। তবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছেন, তারা এখনও কাজ বুঝে নেয়নি। গত  ১৫ জুলাই থেকে শুরু হয় ভাঙন। এপর্যন্ত ১৫ দফা ভাঙনে এক হাজার মিটারেরও বেশি এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে।

গত ৬ অক্টোবর তারিখে ভাঙন এলাকা পরিদর্শন  করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল জাহিদ ফারুক শামীম। দৌলতদিয়া থেকে স্পীডবোট যোগে তিনি আসেন গোদারবাজার। পরিদর্শনকালে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ কওে বলেন, বালু উত্তোলন বন্ধ না হলে লোহা দিয়ে বাঁধ তৈরি করলেও  তা টিকবেনা। রাজবাড়ী জেলা প্রশাসনের প্রতিও তিনি অসন্তোষ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী চলে যাওয়ার পর নড়েচড়ে বসে রাজবাড়ী জেলা প্রশাসন। বেশ কয়েকবার অভিযান চালায় পদ্মা নদীতে। এসময়ের মধ্যে  দুইজনকে মোট পাঁচ লাখ টাকা জরিমানাও করে।

পানি উন্নয় বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানান, সম্প্রতি যেসব জায়গায় নদীতে ভাঙ্গন দেখা দিছে। সেব এলাকায় তারা জিও টিউব ফেলে ভাঙ্গন রোধ করেছেন।নদীর গতিপথ পরিবর্তনের জন্যই ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। তবে আতঙ্কের কিছু নেই জিও টিউব ফেলে তারা ভাঙ্গন নিয়ন্ত্রনে নিয়ে আসতে পারবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

থামছে না পদ্মার ভাঙন, বাড়ছে আতঙ্ক

প্রকাশের সময় : ০৭:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১