Dhaka ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় ‘শিক্ষার পাশাপাশি সন্তানের প্রতিভা বিকাশেও নজর দিন’ কালীগঞ্জে সাংবাদিকদের শতভাগ স্বাধীনতার ঘোষণা রাশেদ খানের সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, এমপি বললেন ‘শিবিরের কর্মীরা মেধাবী’ বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, সেবা নিলেন প্রায় ১,৫০০ রোগী স্বাক্ষর জাল করে দোকান বিক্রির অভিযোগ, থানায় বৃদ্ধের অভিযোগ সাপাহারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, এক লাখ টাকা জরিমানা

কালুখালীতে রিভলভারসহ গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
  • / 588

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল রোববার সন্ধ্যায় কালুখালী উপজেলার বিকয়া-জামালপুর বেড়িবাঁধের দক্ষিণ নগর বাথান এলাকা থেকে একটি দেশি রিভলভারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামের আব্দুর রউফ জোয়াদ্দারের ছেলে শিহাব উদ্দিন জোয়াদ্দার ও মাগুড়া  জেলার শ্রীপুর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের অমল মন্ডলের ছেলে অসিত কুমার মন্ডল।

রাজবাড়ী  ডিবি ওসি প্রাণবন্ধু চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে অপরাধ সংঘটিত করার উদ্দেশ্যে কালুখালী প্রবেশ করছে। এরপর সেখানে চেকপোস্ট বসানো হয়। সন্দেহবশতঃ দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে ডাক দিলে তারা দৌড়ে পালানো চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে রিভলভারটি উদ্ধার করা হয়। এব্যাপারে কালুখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে রিভলভারসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১