গুরুত্বপূর্ণ সংবাদ:
স্ত্রী ফিরে না আসায় যুবকের আত্মহত্যা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:২৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / 318

জনতার আদালত অনলাইন ॥ স্ত্রী বাবার বাড়ীতে চলে গিয়ে স্বামীর সাথে যোগাযোগ না করাসহ পছন্দ না করায় অনুরাগে গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরডাঙ্গিপাড়া গ্রামে। নিহতের নাম, মামুন বিশ্বাস (২৬)। সে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর ডাঙ্গিপাড়া গ্রামের লতিফ বিশ্বাসের ছেলে।
থানা সুত্রে জানাগেছে, মামুন বিশ্বাসের স্ত্রী ৪ মাস পূর্বে বাবার বাড়ীতে চলে যায়। বাবার বাড়ীতে চলে যাওয়ার পর স্বামীর সাথে যোগাযোগ করে না এবং স্বামীকে পছন্দ না করায় স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করেছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
Tag :






















