গুরুত্বপূর্ণ সংবাদ:
ভ্যান উল্টে প্রাণ গেল শিশুর
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / 532
জনতার আদালত অনলাইন ॥ বোন ভগ্নিপতির সঙ্গে গড়াই নদী দেখতে যাওয়ার সময় ভ্যান উল্টে খাদে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে মিজানুর রহমান(১০) নামে এক শিশু। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে এ ঘটনা ঘটে। সে একই উপজেলার সদর ইউনিয়নের শালমারা গ্রামের আব্দুর রহিম মন্ডলের ছেলে।
জানা গেছে, মিজানের ভািগ্নপতি শামীমের ভ্যানে চেপে গড়াই নদী দেখতে যাচ্ছিল মিজান। ভ্যান চালাচ্ছিলেন ভগ্নিপতি শামীম। মিজানের বোনও ছিল সেই ভ্যানে। হঠাৎ ভ্যানের সামনের চাকা পিছলে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে মিজান গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।
Tag :




















