শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প

নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়লো যাত্রীবাহী বাস

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • / 277

জনতার আদালত অনলাইন ॥ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক ছেড়ে ট্রান্সপোর্ট অফিসে ঢুকে পড়ায় চারটি যান, একটি পানের দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত একটার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সাতক্ষীরা থেকে ঢাকাগামী একে ট্রাভেলসের বাসটি বসন্তপুর বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা ট্রাক বন্দোবস্তকারী সংস্থার অফিসে ঢুকে পড়ে। এতে সেখানে থাকা তিনটি পিকআপ, একটি কাভার্ডভ্যান  দুমড়ে মুচড়ে যায়। বাসটির ধাক্কায় দোকানটি খাদে পড়ে যায়।

দোকানটির মালিক আক্কাছ ফকির জানান, ওই বাসটির ব্রেক ভালো ছিলনা বলে জানিয়েছে বাসের হেলপার। একে ট্রাভেলসের বাসটি ট্রান্সপোর্ট অফিসে থাকা তিনটি গাড়িকে ধাক্কা দিয়ে তার দোকানে ঢুকে পড়ে। এতে দোকানটি নিচে পড়ে যায়। আর বাসটি একটি গাছের সঙ্গে গিয়ে বেধে যায়। ঘটনার সময় দোকানে কেউ ছিলনা। থাকলে আরও বড় অঘটন ঘটতো বলে জানান তিনি। এ দুর্ঘটনায়  সব মিলিয়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাজবাড়ীর আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক পলাতক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়লো যাত্রীবাহী বাস

প্রকাশের সময় : ০৭:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১