শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প

গোয়ালন্দে ইলিশ শিকারের দায়ে ১০ জনের কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • / 292

জনতার আদালত অনলাইন ॥ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান জাল ও মা ইলিশ জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে ও গত সোমবার বিকেলে এ অভযান পরিচালনা করা হয়।

জানা যায়, ‘ডিমওয়ালা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দের পদ্মা নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ রাখতে মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত প্ররিচালনা করা হয়। এ সময় ইলিশ শিকারের দায়ে ৪ জেলেকে আটক করা সহ অন্তত ৪০ হাজার মিটার জাল ও ৫ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের ১৪ দিনের কারাদন্ডের আদেশ দেয় ভ্রাম্যমান আদালত।

অপরদিকে সোমবার (১১ অক্টোবর) বিকেলে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করা সহ বিপুল পরিমান জাল ও মা ইলিশ জব্দ করা হয়। আককৃতদের ১৬ দিয়ের কারাদন্ডের আদেশ দেয় ভ্রাম্যমান আদালত।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে মা ইলিশ শিকার বন্ধে এই অভিযান অব্যহত থাকবে। জব্দকৃত মা ইলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিভিন্ন এতিমখানায় ও জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ইলিশ শিকারের দায়ে ১০ জনের কারাদন্ড

প্রকাশের সময় : ০৫:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১