গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দির ১৪ ভিক্ষুক পেলেন নগদ টাকা ও ঢেউটিন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৫:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / 572
জনতার আদালত অনলাইন মুজিব শতবর্ষ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলা এলাকার ১৪ জন ভিক্ষুক পেয়েছেন নগদ টাকা ও ঢেউটিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এসব তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।
Tag :






















