Dhaka ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করে আজও শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি : স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা, বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা

রাজবাড়ীতে ইলিশ ধরায় ১২ জেলের জেল জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • / 550

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর ও পাংশা উপজেলা এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকার করায় ১২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে। বুধবার রাতভর অভিযান চালিয়ে  এসব জেলেদের আটক করা হয়।

জেলা মৎস্য অফিস জানায়, রাজবাড়ী সদর উপজেলার  পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ শিকারকালে  আটজনকে আটক করা হয়। পরে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাইফুল হুদা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২০ দিন করে কারাদন্ড দেন। অপরদিকে পাংশায় আটক চার জেলেকে উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন। জেলার মৎস্য কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ইলিশ ধরায় ১২ জেলের জেল জরিমানা

প্রকাশের সময় : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১