শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

রাজবাড়ীতে ইলিশ ধরায় ১২ জেলের জেল জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • / 562

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর ও পাংশা উপজেলা এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকার করায় ১২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে। বুধবার রাতভর অভিযান চালিয়ে  এসব জেলেদের আটক করা হয়।

জেলা মৎস্য অফিস জানায়, রাজবাড়ী সদর উপজেলার  পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ শিকারকালে  আটজনকে আটক করা হয়। পরে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাইফুল হুদা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২০ দিন করে কারাদন্ড দেন। অপরদিকে পাংশায় আটক চার জেলেকে উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন। জেলার মৎস্য কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ইলিশ ধরায় ১২ জেলের জেল জরিমানা

প্রকাশের সময় : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১