শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

পাংশায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • / 365

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ী-পোড়াদহ রেল সড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের আকবর প্রামানিকের স্ত্রী মোমেনা বেগম ও তার দুই বছর বয়সী নাতনি রুকাইয়া।

রাজবাড়ী রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোমেনা বেগম তার দুই বছরের নাতনিকে সঙ্গে নিয়ে বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে বেয়াই বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওই এলাকার এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে মরদেহ দেখতে যান। সেখান থেকে রেল লাইন ধরে ফেরার পথে রাজশাহী থেকে ভাঙ্গাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের নীচে দুজনেই কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান,  খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। নিহতের পরিবার ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত

প্রকাশের সময় : ০৮:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১