গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে নবীন আইনজীবিদের সংবর্ধনা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:০১:০০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / 313
জনতার আদালত অনলাইন ॥ আইনজীবি মর্যাদা, পেশাগত উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হউন” এই স্লোগনকে সামনে রেখে বাজবাড়ীতে নবীন ২০ জন অাইনজীবিকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে সাধারন আইনজীবি পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা সাধারন আইনজীবি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যডঃ ওমর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যড. স্বপন কুমার সোম, আইনজীবি পরিষদের সদস্য সচিব অ্যডঃ মঞ্জুর মোর্শেদসহ অনেকে। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যডঃ খান মোঃ জহুরুল হক। এ সময় নবীন আইনজীবিদের ফুল দিয়ে বরণ করা হয়।
Tag :





















