গুরুত্বপূর্ণ সংবাদ:
জেলা প্রশাসকের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / 288
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
তিনি বুধবার দুপুরে পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ হাসিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বিভিন্ন ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
Tag :



















