গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কানাডার ডলারসহ আটক ১
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / 367
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল বুধবার সন্ধ্যার দিকে পাংশা উপজেলার গারাল এলাকা থেকে একশ ডলার মূল্যমানের এক হাজার ১৬৭টি ডলারসহ রফিকুল ইসলাম সুমনকে আটক করেছে। সে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বাবুরচর গ্রামের লাল মিয়ার ছেলে।
রাজবাড়ীর ডিবি ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস জানান, ডলারসহ সুমনকে আটকের পর সে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ডলারগুলো সে শুল্ক ফাঁকি দিয়ে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া নেওয়ার চেষ্টা করেছিল। এব্যাপারে তার বিরুদ্ধে পাংশা থানায় মামলা হয়েছে।
Tag :
























