শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

রাজবাড়ী ইসলামী ব্যাংক থেকে প্রতারক চক্রের ৬ নারী সদস্য আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • / 484

 জনতার আদালত অনলাইন ॥ ইসলামী ব্যাংক রাজবাড়ী শাখা থেকে বুধবার দুপুরে প্রতারক চক্রের ছয় নারী সদস্যকে আটক করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। এরা ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে নানা কৌশলে টাকা হাতিয়ে নেয়।  আটককৃতরা হলো নাটোর জেলার নাজমুল শেখের স্ত্রী খাদিজা বেগম, ইউনুছ আলীর স্ত্রী নাছিমা বেগম, আনিছ মোল্লার স্ত্রী আদুরি বেগম, ঝিনাইদ জেলার মন্টু মোল্লার স্ত্রী সুমী বেগম, চুয়াডাঙ্গা জেলার কালু মিয়ার স্ত্রী সফুরা খাতুন ও রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুল মিয়ার স্ত্রী শান্তা আক্তার। ইসলামী ব্যাংক রাজবাড়ী শাখা শহরের প্রধান সড়কে অবস্থিত।

ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান, গত ২৯ আগস্ট তারিখে ব্যাংকের গ্রাহক ৫০ হাজার টাকা তোলেন। কিছুক্ষণ পর তিনি আর টাকা খুঁজে পাননি। একইভাবে গত  ৬ সেপ্টেম্বর জাহেরা বেগম  নামে আরেক গ্রাহকের ৪৫ হাজার টাকা চুরি হয়। পরপর দুইজন গ্রাহকের টাকা চুরির বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ গুরুত্বের সাথে নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। এতে দেখা যায় ব্যাংকে ভিড়ের মাঝে প্রতারক চক্রটি টাকা হাতিয়ে নেয়। বুধবার ছয়জন নারীকে ব্যাংকের মধ্যে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়।

ইসলামী ব্যাংক রাজবাড়ী শাখার ব্যবস্থাপক (অপারেশন) ফারুক হোসেন জানান, আটক ছয়জনের কেউ ব্যাংকের গ্রাহক নয়। তারা ব্যাংকে আসার সঠিক কারণও বলতে পারেনি। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয় নারী প্রতারককে আটক করে থানায় নিয়ে এসেছে। তারা মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে। এব্যাপারে মামলা হয়েছে। চক্রটির সাথে আর কারা জড়িত তার খোঁজ খবর নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী ইসলামী ব্যাংক থেকে প্রতারক চক্রের ৬ নারী সদস্য আটক

প্রকাশের সময় : ০৭:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১